ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সাজানো বাসর ঘর রেখে পালিয়েছে বর-কনে


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ৩:২৮

বিয়ের পরেও রক্ষা হয়নি অপ্রাপ্ত বয়স্ক বর-কনের। সাজানো বাসর ঘর রেখে পালিয়ে যেতে হয়েছে তাদের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের পাইকরদাড়িয়া গ্রামে। এ ঘটনায় বরের মা ও খালা কারাগারে।
গোপন সংবাদের ভিত্তিতে বরের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শুক্রবারে আক্কেলপুর উপজেলার পাইকরদাড়িয়া গ্রামের ১৮ বছর বয়সী বরের নিজ খালার মাধ্যমে পার্শ¦বর্তী নঁওগা জেলার বদলগাছী শ্রীরামপুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বরের বাড়িতে উপস্থিত হয়  সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন। এসময় উপস্থিতি টের পেয়ে বাসা থেকে পালিয়ে যায় বর-কনে ও বরের বাবা। বাড়ির একটি ঘর রয়েছে সাজানো। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত বরের মা বানু বিবিকে ৬ মাস ও বিয়ের ঘটক সোনামুখী ইউনিয়নের আব্দুল মান্নানের স্ত্রী খানু বিবিকে (বরের খালা) ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন বলেন,‘ বাল্য বিবাহ একটি দন্ডনীয় আপরাধ। এই অপরাধে তাদের দুইজনকে সাজা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন বাল্য বিবাহ রোধে কঠোর অবস্থানে রয়েছে’।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ