ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

মাদরাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে সরকারি বই বিক্রি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ৩:৩২

যশোরের অভয়নগর উপজেলার পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার এএনএমএম মুনিরুজ্জামান ও পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন তরফদারের বিরুদ্ধে সরকারি বই বিক্রি ও মাদরাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।এ বিষয়ে এলাকাবাসী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার এএনএমএম মুনিরুজ্জামান ও মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন তরফদারের যোগসাজসে মাদরাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর তুলনায় অধিক পরিমাণ ভুয়া ছাত্র-ছাত্রী দেখিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরকারি বই গ্রহণ করেন।এরপর সরকারি বই কেজি দরে বিক্রি করে দেন।তাছাড়া বর্তমানে ২০২৩ শিক্ষাবর্ষের ৩০-৪০ মণ সরকারি বই মাদরাসায় গুদামজাত অবস্থায় পড়ে রয়েছে।মাদরাসায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ১জন সহঃ সুপার,১জন অফিস সহায়ক ও ১জন আয়া পদে মোট তিনজনকে নিয়োগ দিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০/১২ লক্ষ টাকা করে ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ বাণিজ্য সম্পন্ন করা হয়েছে।শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্যের একটি টাকাও প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় না করে টাকা মাদরাসা (সুপার ও সভাপতি) মিলে আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় গুঞ্জন উঠলে সুপারিন্টেন্ডেট নানা প্রচেষ্টায় উপজেলার আড়পাড়া মহিলা দাখিল মাদরাসায় নিয়োগ গ্রহণ করে চাকুরি করছেন।অপরদিকে প্রতিষ্ঠানের সভাপতি জাকির হোসেন তরফদার নিয়োগের পর থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানে আর যাতায়াত করছেন না।এ বিষয়ে গত ৮ অক্টোবর ৩০ জন এলাকাবাসী বিষয়টি লিখিত আকারে যশোরের জেলা প্রশাসক বরাবর অভিযোগ পত্র দাখিল করেন।তাছাড়া অভিযোগের অনুলিপি দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান,মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,জেলা শিক্ষা অফিসার,অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি বরাবর দাখিল করেছেন।গত বৃহস্পতিবার বিকালে বিষয়টি সম্পর্কে মাদরাসার সুপার এএনএমএম মুনিরুজ্জামান মোবাইল ফোনে বলেন,আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।আমি বর্তমানে আড়পাড়া মহিলা দাখিল মাদরাসায় কর্মরত আছি।মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি জাকির হোসেন তরফদারের ব্যবহৃত মোবাইল ফোন ০১৯৩৪-৮১৯৫৬৫ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।এ ব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদেরকে জানান,অভিযোগের অনুলিপি পেয়েছি।তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন