দামুড়হুদার হোগলডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত
দামুড়হুদার হোগলডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। ২৭ ই অক্টোবর শুক্রবার বিকেলে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হোগলডাঙ্গা যুব সমাজের আয়োজনে গ্যালাক্সি একাদশ বনাম বসুন্ধরা কিংসের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোনদলই গোল করতে না পারায় শেষমেশ টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়।
টাইব্রেকারে বসুন্ধরা কিংসকে ৪-৩ গোলে হারিয়ে গ্যালাক্সি একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বসুন্ধরা কিংসের নয়ন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন গ্যালাক্সি একাদশের মারুফ। খেলায় রেফারী ছিলেন ইনামুল, মুন্না মল্লিক ও জুনাইদ। ধারাভাষ্য দেন সিহাব।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের সভাপতি দেশ ইটভাটার স্বত্বাধিকারী হাজি মো: আব্দুল কাদির। তিনি বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, রাশেদুল ইসলাম, আব্দুর রশিদ প্রমূখ।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
Link Copied