নবীনগর বাঞ্ছারামপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিলুপ্তির পথে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-বাঞ্ছারামপুরে সুতা সহ তাঁত শিল্পের সকল উপকরণের মূল্য বৃদ্ধির কারণে এখন এ শিল্প বিলুপ্তির পথে। শিল্প বিপ্লবের সাথে সাথে নবীনগরে তাঁত শিল্পের ব্যাপক বিস্তার ঘটেছিল। এ শিল্পের উৎপাদিত শাড়ী, লুঙ্গী, গামছা সহ নানা পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে এ শিল্পে সুতাসহ উপকরণের ক্রমাগত মূল্য বৃদ্ধি হওয়ায় উৎপাদিত পণ্য বাজারে লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে তাঁত মালিকদের। এ কারণে অধিকাংশ তাঁত শিল্প বন্ধের দ্বার প্রান্তে। অনেক তাঁত মালিক এ শিল্পকে বন্ধ করে বিকল্প কোন ব্যবসা বেছে নিচ্ছেন। তাঁত শ্রমিকেরা জানিয়েছেন- “অন্য কোন কাজ না জানার কারণে তাঁত কারখানায় কাজ করি। এখন তাঁতের কাপড়ের বাজারের যে অবস্থা তাঁতে মহাজনরা লোকসান দিয়ে বেচাকেনা করে আমাদের মজুরী দেয়। এ ভাবে কতদিন লোকসান দিবে মহাজনরা ? ঠিক মত বেচা-কেনা না থাকলে আমাদের মজুরী দিতে পারবে না। আর মজুরী না পাইলে আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকতে হবে। এ শিল্প বন্ধ হলে আমরা কি কইরা জীবিকা নির্বাহ করব” ? তাঁত মালিকগণ জানান- “সুতা সহ উপকরণের মূল্য নির্ধারণ করে এবং স্বল্প সুদে ঋণ দিলে এ শিল্প সচল করা সম্ভব হবে। তাই সরকারের কাছে জোর দাবী জানায়- সুতাসহ তাঁত উপকরণের দাম নির্ধারণ করে আমাদের এ ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করুন। নতুবা একদিন আমাদের এই শিল্প বিলুপ্তির হয়ে যাবে”।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন