ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে সড়কে পিকেটিং, যুবদল সভাপতিসহ ৪ জন আটক


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৩ দুপুর ১:১৩
সারাদেশব্যাপী ডাকা বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহা সড়কের পাগলা বাজার এলাকায় পিকেটিং চলাকালে শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, সিনিয়র যগ্ম  আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম ও ছাত্রদল নেতা আবু তাহের ইমনকে আটক করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে হরতালের সমর্থনে পিকেটিংকালে তাদের আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
 
হরতালের নামে নাশকতা ঠেকাতে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায় শান্তিগঞ্জ থানা পুলিশ। আটককৃত নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিনের অনুসারী বলে জানা গেছে। যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, হরতালের নামে নৈরাজ্য ঠেকাতে এবং জনগণের নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত