দর্শনায় বিএনপি'র ৫ নেতাকর্মী আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিএনপি'র ৫ সক্রিয় নেতাকর্মীকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। শনিবার রাতের বিভিন্ন সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপি'র (সাংগঠনিক সম্পাদক) নাস্তিপুর গ্রামের মৃত কাতু মাস্টারের ছেলে আশিক ইকবাল চঞ্চল (৫১), চুয়াডাঙ্গা সদর উপজেলার (নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি) কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলের ফরজ আলী (৪৮), (ওয়ার্ড বিএনপির সেক্রেটারী) কৃষ্ণপুর (বোয়ালমারীপাড়া) বারেক আলীর ছেলে খোরশেদ আলী (৩৫) দর্শনা পৌর এলাকার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দক্ষিন চাঁদপুর গ্রামের সোনাই মন্ডলের ছেলে মন্টু মন্ডল (৪৫),(দর্শনা সরকারী কলেজ, ছাত্রদলের যুগ্ন আবহয়াক) দর্শনা রামনগর গ্রামের সিরাজ কশাই'র ছেলে আব্বাস আলী (২২) কে ২৯ অক্টোবর রাত ২.১৫ ঘটিকার সময় দর্শনা থানাধীন রামনগর সাকিনস্থ ফুলবল খেলার মাঠের পশ্চিম দিকে ঈদগাহ মিনারের সামনে হতে উপরোক্ত আসমীদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আটককৃত আসামীদের হেফাজত হতে ৭ (সাত) টি ছোট বড় বোমা সদৃশ বস্তু,৯ টি বাঁশের লাঠি , ৪ টি লোহার রড উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানার মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং-২৫(২৯/১০/২৩) ধারা- ১৫(৩)/২৫ডি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; তৎসহ ৪/৬ বিস্ফোরক পদার্থ আইন ১৯০৮ ধারা-এর সন্ধিগ্ধ আসামী হিসাবে গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন