টানা ৫ দিন যাবৎ বিদ্যুৎ বন্ধ বাঁশখালীতে তীব্র পানি সংকট
ঘূর্ণিঝড় হামুন তাণ্ডবে বিদ্যুৎ লাইন তছনছ হয়ে যাওয়াতে টানা ৫দিন যাবৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ফলে বিশুদ্ধ খাদ্য পানির তীব্র সংকটে পড়েছে চট্টগ্রামের বাঁশখালীর অধিকাংশ গ্রামের মানুষ।
২৯ অক্টোবর (রবিবার) উপজেলার পশ্চিম পুঁইছড়ি, ছনুয়া, শেখেরখীল, চাম্বল, গণ্ডামারা, বড়ঘোনা, শীলকূপ, সরল, বাহারচড়া, কাথরিয়া, খানখানাবাদ, কালীপুর, সাধনপুর, পুকুরিয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ওইসব এলাকায় বসবাসরত মানুষ তীব্র খাদ্য পানি সংকটে পড়েছে। বিভিন্ন এলাকায় কৃষি সেচের জন্যে বৈদ্যুতিক ডীপকল স্থাপনের ফলে উপকূলীয় এলাকার গভীর নলকূপ (চাপাকল) গুলোতে বৈদ্যুতিক মোটর (সাবমার্সিবল পাম্প) ছাড়া পানি উত্তোলন করা অসম্ভব। স্থানীয়রা বিশুদ্ধ পানি সরবরাহ করতে ডিজেল চালিত জেনারেটর ও কম্প্রেসার মেশিনের সহায্যে কিছু কিছু এলাকায় পানি উত্তোলন করা হলেও তা পর্যাপ্ত না হওয়ায় খাদ্য পানি সংকট নিরসন করা সম্ভব হচ্ছে না।
এরই মধ্যে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বৈদ্যুতিক লাইনসহ পুরো বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চল। এতে টানা পাঁচদিন যাবৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ফলে পানি উত্তোলন করা যাচ্ছে না। হামুন তাণ্ডবের পাঁচদিন অতিবাহিত হয়ে গেলেও অদ্যবদি পর্যন্ত প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ লাইনের উপড়ে যাওয়া খুঁটি ও তার পড়ে আছে বিভিন্ন স্পটে। দুই দিন যাবৎ পুরোপুরি বিচ্ছিন্ন ছিলো মোবাইল নেটওয়ার্ক। তা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। এতে একধরনের মোবাইল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এছাড়াও সরকারি অফিস, আদালত, হাসপাতালের দাপ্তরিক কাজ ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোর কার্যক্রমও অচলাবস্থা।
স্থানীয়দের দাবি, ঘূর্ণিঝড় হামুন তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা।
বাঁশখালী পল্লী বিদ্যুৎ ডিজিএম রীশু কুমার ঘোষ বলেন, ঘূর্ণিঝড় হামুনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ৩৩ হাজার লাইন ও ১১ হাজার লাইনের বৈদ্যুতিক খুঁটি। প্রধান সড়কের বাণীগ্রাম থেকে নাপোড়া পর্যন্ত অন্তত ৩ শতাধিক গাছ বিদ্যুৎ লাইনের উপড়ে পড়েছে, এছাড়াও প্রত্যন্ত এলাকার বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ লাইনের উপর গাছ উপড়ে পড়ার ফলে বিদ্যুৎ খুঁটি ভেঙে গেছে, হেলে পড়েছে আরো অনেক বিদ্যুৎ খুঁটি।
টাওয়ার ভেঙেছে দুটি, ট্রান্সফরমার ভেঙেছে ৪৫টি এবং প্রায় ৯ শতাধিক গ্রাহকে বৈদ্যুতিক মিটারও ভেঙে গেছে বলেও সুত্রে জানা গেছে। বিদ্যুৎ সংযোগ দিতে এরই মধ্যে ৩০০ শ্রমিক নিয়ে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছি। বাঁশখালীর ৩৩ কেভি সাবস্টেশন পরিপূর্ণ মেরামতের পর প্রথমে উপজেলা প্রশাসনের দপ্তর গুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছি। পর্যায়ক্রমে অন্যত্র দেওয়া হবে। তবে পুরো বাঁশখালীতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে আরো ১০ থেকে ১১ দিন সময় লাগতে পারে মনে করেন ডিজিএম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি