ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৯-১০-২০২৩ দুপুর ৪:৭
বিএনপি-জামাতের নৈরাজ্য, হরতাল এবং সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে। 
 
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি শান্তি সমাবেশের মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। 
 
পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শামসুর নাহার মিনা জামান, জামিলুর রহমান জাপান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মশিউর রহমান খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম বক্তব্য রাখেন। 
 
বিএনপি-জামাতের নৈরাজ্য, হরতালের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামাত অরাজগতা সৃষ্টি করছে। কর্তব্যরত পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, সাংবাদিকদের উপর হামলা ও ভাঙচুর করছে। বিএনপি-জামাত সেখানেই থাকবে সেখানে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা। সেই সাথে জাতীয় নির্বাচন পর্যন্ত সমস্ত নেতাকর্মীরা রাজপথে থেকে অগ্নি সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক