জয়পুরহাটে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ
বিএনপি জামায়াত কতৃক সারাদেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার প্রতিবাদে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সহ সভাপতি গোলাম হক্কানী, মহসিন আলী ,রাজা চৌধুরী, জাহিদুল আলম বেনু, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা, জামালপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু, ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, দোগাছী ইউপি চেয়ারম্যান শামসুল আলম সুমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ, ছাত্র লীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা প্রমুখ।
বক্তারা বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করে মানুষ হত্যা করে ক্ষমতায় আসার খোয়াব কখনোই সফল হতে দেয়া হবেনা। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। এই ধারাকে যারাই বাধাগ্রস্ত করতে আসবে তাদের কালো হাত ভেঙে দেয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied