নিয়ামতপুরে হরতালে মাঠে নেই বিএনপি, সতর্ক আ.লীগ-পুলিশ
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের তেমন প্রভাব পড়েনি নওগাঁর নিয়ামতপুরে। হরতাল শুরুর পর আজ (রোববার) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিএনপির কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। এদিকে আজ সকাল থেকেই নিয়ামতপুরে প্রায় স্বাভাবিক দেখা গেছে। মানুষ নিজ নিজ প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন। চলছে রিকশা-অটোরিকশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরের প্রধান সড়কে রিকশা-অটোরিকশা চলাচল বেড়ে যায়। দোকানপাটও খুলতে থাকে। রাস্তায় মানুষের চলাচল থাকলেও তা অবশ্য অন্য দিনের তুলনায় কম। সকালে সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়ক গুলোতে সকল ধরনের যানবাহন চলাচল করছে। সাধারণ মানুষ এখন আর এই কর্মসূচির তোয়াক্কা করছেন না। গাড়ি চলছে, দোকানপাট খুলছে। ব্যাংকবীমা অফিস আদালত চলছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। যা জীবনযাত্রা স্বাভাবিক নিয়মে চলছে। নিয়ানতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। হরতালের নামে কোথাও নৈরাজ্য করা হলে পুলিশ তা প্রতিহত করবে। এ ছাড়া সড়কে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন