কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে গত শনিবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার সাগরদত্তকাটি উত্তরপাড়ায় ও যুব সংঘের আয়োজনে ওই হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলার ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে হাডুডু খেলায় খুলনার-ফুলতলা, কাশিপুর, মনিরামপুর উপজেলার-কাঠিয়াডাঙ্গা, হায়াতপুর, কেশবপুর উপজেলার-ডাঙ্গাবুড়ুলী, সাতবাড়িয়া, হদ ও মাগুরখালী হাডুডু একাদশ মোট ৮ টি দল খেলায় অংশ গ্রহণ করে। বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদের সভাপতিত্বে ও মাষ্টার রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে হাডুডু খেলার শুভ উদ্বোধন করেন ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন।
সন্ধ্যায় খেলার ফাইনালে উপজেলার ডাঙ্গা বুড়ুলী দল ২-০ গোলের ব্যবধানে হদ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন দল ডাঙ্গা বুড়ুুলী দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ হদ দলকে একটি এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং পাঁজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, বিশিষ্ঠ ব্যবসায়ী রিয়াজ লিটন, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, মহিলা ইউপি সদস্য সালমা বেগম, ডাঙ্গা বুড়ুুলী দলের টিম ম্যানেজার বিশিষ্ট ঘের ব্যবসায়ী হরেন্দ্র নাথ সরকার, ভবেন মন্ডল, ইমারত শ্্রমিক ইউনিয়নের নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ। হাডুড ফাইনাল খেলায় প্রধান রেফারি দায়িত্বে ছিলেন, শওকত হোসেন, সহকারী রেফারি দায়িত্বে ছিলেন, জিয়াউর রহমান, এনায়েত হোসেন, আব্দুল কাদের, রুহুল আমিন। খেলায় ধারা বর্ননায় ছিলেন, মাস্টার রফিকুল ইসলাম, মহির উদ্দীন মাহী ও জাহাঙ্গীর আলম। খেলায় ডাঙ্গাবুড়ুলী দলের টাইগার কবির ছিল বিশেষ আকর্ষণ। ফাইনাল খেলা দেখতে আসেন কেশবপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলার হাজার হাজার দর্শক।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা