মাগুরায় যাত্রীবাহী বাসে আগুন,সিএনজি ভাংচুর
মাগুরায় হরতাল চলাকালে শহরের ভায়না মোড় এলাকায় গতকাল রবিবার দুপুর ২টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহমুখী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে হরতালকারি দুর্বৃত্তরা।
এ সময় তারা একাধিক সিএনজিতে হামলা ও ভাংচুর চালায়। এসব হামলা ও ভাংচুরের সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়। এ সময় হামলাকারিদের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার সময় হামলাকারীরা সেখানে বেশ কিছু ককটেল ও বোমা বিষ্ফোরন ঘটায়। ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস বাসের আগুন নেভায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে এসে বিক্ষোভ মিছিল করে। তার আগে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারিরা সংখ্যায় ২০ থেকে ৩০ জন ছিল।
গোটা এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগে ঢাকার রোড বাসস্ট্যান্ড এলাকায় যেেশার থেকে ফরিদপুরগামী একটি বাসে হামলা চালায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে সেখানে কেউ আহত হয় নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাম্মদ কলিমুল্লাহ জানান, ঘটনার সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বাদে জেলার আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে হরতাল চলাকালে জেলায় দুরপাল্লার যানবাহন চলেনি। তবে আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল। শহরে ছোট ছোট যানবহন চলেছে। অধিকাংশ দোকানপাট খোলা ছিল। বিএনপির সহিংসতার প্রতিবাদে দুপুরে জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন শহরের নোমানী ময়দানে শান্তি সমাবেশ করেছে। সেখানে মাগুরা-১ আসনের সংসদ্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আরো উপস্থিত ছিলেন যুবলীগের নেতা মীর সুমন।
এমএসএম / এমএসএম
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
হত্যাসহ একাধিক মামলার আসামী ছাত্রলীগের মিজানের দাপটে অতিষ্ঠ নলুয়া
পার্বত্য চট্টগ্রামের সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি
সাভার থানা এলাকায় কাউন্দিয়ায় বাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ
গাজীপুরের কাশিমপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী
জেলেদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে হাজিরহাটে নতুন কমিটি গঠন