অধিকগ্রহণকৃত স্থান এবং ক্ষতিপূরণ প্রত্যাশীর বাড়িতে উপস্থিত হয়ে চেক বিতরণ
গতকাল ২৯অক্টোবর মাগুরায় সকাল ১১টার সময় মাগুরা শ্রীপুর বাক সরলীকরণ ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্প ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আওতায় সার সংরক্ষণ বিতরণের সুবিধার্থে মাগুরায় বিভিন্ন জায়গায় ৩৪ টি বাফার গুদাম নির্মাণ শীর্ষক প্রকল্প পারনাদুয়ালী হাউজিং প্রজেক্ট সংলগ্ন নুতন ব্রিজ এলাকায় এল,এ,চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রওশনারা হক একজন অশীতিপর বৃদ্ধা। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকায় কর্তব্যরত অধিগ্রহণকৃত স্থানে উপস্থিত হয়ে ক্ষতিপূরণের চেক গ্রহণ করতে পারেননি। বিষয়টি জানার সাথে সাথেই জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সশরীরে ওনার বাড়িতে উপস্থিত হয়ে রওশন আরা হাতে চেক তুলে দেন। রওশন আরা হক সহ ৪৪জন ব্যক্তির মাঝে সর্বমোট ৮,৭১,২৪,৩০৫,৪২(আট কোটি একাতর লক্ষ্য চব্বিশ হাজার তিনশত পাঁচ হাজার টাকা বিয়াল্লিশ পয়সা মাত্র) ৫২ টি ক্ষতিপূরণের এল, এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ। অধিকগ্রহণকৃত স্থানে এবং ক্ষতিপূরণ প্রত্যাশীর বাড়িতে উপস্থিত হয়ে ক্ষতিপূরণের এল, এ, চেক বিতরণ করা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন যে জনগণের দরগোড়ায় সেবা পৌঁছে দিতেই আমার যোগদান। এছাড়া কেউ যেন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় কোনভাবেই কোন দালাল বা তৃতীয় পক্ষের কাছে না গিয়ে বরং জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার মাধ্যমে কর্মকর্তা বা সরাসরি জেলা প্রশাসকের কাছে আসার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড