ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের বদলি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:৮

“বিকাশে টাকা দিতে হয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে, আক্কেলপুরে এমপিও ফাইল আটকে ঘুষ বাণিজ্যের অভিযোগ” শিরোনামে গত ১৬ অক্টোবর দৈনিক সকালের সময় পত্রিকায় আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা শফিকুল ইসলামের বিষয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পরে বিভিন্ন অঙ্গনে চলে তাকে নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনা। গত ২৯ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত একটি প্রজ্ঞাপনে তার বদলির আদেশ হয়।  
প্রজ্ঞাপনে দেখা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃপ্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত সারা দেশের ১৮ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়। যার ৭ নং ক্রমিকে আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামকে পাশ্ববর্তী নওগাঁর রানীনগরে বদলী করা হয়েছে।
তার বিষয়ে আক্কেলপুর উপজেলার একাধিক মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা জানিয়েছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। তাছাড়া ওই নিয়োগপ্রাপ্ত কর্মচারী এবং এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অনলাইনে এমপিও ফাইল অগ্রায়ন করতে জন প্রতি ২ হাজার থেকে ৫ হাজার তার হাতে অথবা বিকাশের মাধ্যমে বাধ্য হয়ে দিতে হয়েছে। অন্যথায় শুনতে হয়েছে কটু কথা।
এর আগে ১৫ অক্টোবর আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘অনলাইনে এমপিও ফাইল পাঠাতে অফিস চলাকালীন সময়ের বাইরেও অনেক পরিশ্রম করতে হয়। এটি এক প্রকার পারিশ্রমিক হিসেবে নেওয়া হয়। তবে কর্মচারী নিয়োগের বিষয়ে কোন টাকা নেওয়া হয়নি। আমরা নিয়োগের সময়ে প্রতিষ্ঠানে গেলে তারা আমাদের কিছু সম্মানী দেয়। যেহেতু আমাকে সম্মানী দেয়, এটা ঘুষ নয়। তাতে দোষের কিছু দেখিনা’।
আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামের আক্কেলপুর উপজেলা থেকে বদলি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা অঙ্গনের অনেকেই।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ