ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের বয়কট করতে হবে- সাংসদ রিপন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:১২

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাহমুদ হাসান রিপন বলেছেন, তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে, কোন লাভ হবে না। আর কয়েকদিন পর জাতীয় নির্বাচন, এতে তারা নিশ্চিত হেরে যাবে। এটা বুঝতে পেরেই ষড়যন্ত্রকারীরা পুলিশ হত্যা করছে, প্রধান বিচারপতির বাস ভবন ও রাজাবাগে হামলা করেছে। এই বিএনপি-জামায়াত জেএমবি সৃষ্টি করেছিল। শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইকে সৃষ্টি করেছিল, তাদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, বিএনপি হরতাল ডেকেছিল, মানুষ তা প্রত্যাখান করেছে। হরতালের দিন আমি সাঘাটা ও ফুলছড়ি উপজেলার কোথাও বিএনপি নেতাদের কাউকে দেখি নাই। তারা মাঝে মধ্যে ফেসবুকে একটু করে উকি মেরেছে। আপনারা প্রস্তুত থাকুন, যারা ষড়যন্ত্র করে, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তাদের বয়কট করতে হবে।
মাহমুদ হাসান রিপন বলেন, নদী ভাঙন থেকে উড়িয়া ইউনিয়নকে স্থায়ীভাবে রক্ষায় ২ কিলোমিটার স্পার নির্মাণ প্রকল্প একনেকে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। চরাঞ্চলের উন্নয়নে সমীক্ষা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টিতে রাস্তা-ঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান সহ ফুলছড়ি-সাঘাটার প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী এলাকায় স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণে ২টি প্যাকেজে ৩৮৪ মিটার সিসি ব্লক কাজের উদ্বোধন শেষে পূর্ব কাতলামারী গ্রামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইসহাক আলী। গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শেখের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নুরুল আমিন, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা প্রমুখ।

এরআগে প্রধান অতিথি সাংসদ মাহমুদ হাসান রিপন যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারী হতে সাঘাটা উপজেলার গোবিন্দী ও হলদিয়া এলাকা রক্ষা (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণে ২টি প্যাকেজে ৩৮৪ মিটার সিসি ব্লক কাজের উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা