আর কার জন্য বার্সার খেলা দেখব জানি না : মুশফিক
বিশ্বের তামাম ফুটবলপ্রেমীদের কাছে অনেক বড় একটা ধাক্কা হিসেবেই এসেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবর। ক্যারিয়ারের শুরুর দিন থেকে যেই ক্লাবে খেলছেন, নতুন মৌসুমে আর সেই বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে পারবেন না মেসি।
রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্সাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সেই সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছেন আর্জেন্টাইন জাদুকর, কাঁদিয়েছেন বিশ্বব্যাপী তার ভক্তদের। কোনোভাবেই তার বিদায় মানতে পারছে না ভক্তরা।
তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মেসি চলে যাওয়ায় এখন কার জন্য বার্সেলোনার খেলা দেখবেন, তা জানেন না মুশফিক। কেননা মেসির পার ভক্ত বাংলাদেশের এ অভিজ্ঞ তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসির বিদায়ের পর মুশফিক লিখেছেন, ‘মেসিকে বার্সেলোনা ছাড়তে দেখা অনেক কঠিন। সে আমার সবচেয়ে পছন্দের ফুটবল খেলোয়াড় এবং তার কারণেই বার্সেলোনার সমর্থক হয়েছি আমি। এখন জানি না কার জন্য বার্সার খেলা দেখব। জাদুকরের জন্য শুভকামনা।’
এমএসএম / এমএসএম
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো