শিবচরে দুই ওষুধের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা
ওষুধের দোকানে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ১ টার দিকে পৌর বাজারের ৭১ চত্বরে দুটি দোকানে অভিযান চালায় মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
ভোক্তা অধিকার সুত্রে জানা গেছে ৭১ সড়কের সাইয়েদা ফার্মেসী ও মাদবর ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এসময় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। এসময় সাইয়েদা ফার্মেসীর মালিককে ২০ হাজার এবং মাদবর ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস।
মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন,'অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে। পরে সকল ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়।'
এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং ডাঃ মোঃমামুন মুরশেদ ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied