ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে তিন শতাধিক ভূমিহীন নারী-পুরুষের মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:৪৪

পটুয়াখালীতে উত্তর চর শাহজালাল মৌজার খাসজমি ভূয়া বন্দোবস্ত বাতিল ও চরে বসবাসরত ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত পাওয়ার দাবীতে ভূমিহীন কৃষক- কৃষানীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালিত।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর ১২ টায় স্থানীয় লঞ্চঘাট চত্বর থেকে তিন শতাধিক ভূমিহীন কৃষক- কৃষানী এক বিক্ষোভ মিছিল শুরু করে দীর্ঘ ১ কিঃ মিঃ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক ফেডারেশনের সাধারন সম্পাদক জায়েদ ইকবাল খান, সহ-সাধারন সম্পাদকআব্দুস সাত্তার হাওলাদর। আরো বক্তব্য রাখেন উত্তর চর শাহজালাল ভূমিহীন নেতা আব্দুল বারেক সরদার, ভূমিহীন নেতা মকবুল হোসেন, জেলা কৃষক ফেডারেশনের সাধারন সম্পাদক কায়েস মাহমুদ, ভূমিহীন আব্দুর রাজ্জাক হাওলাদার, আঃ খালেক সরদার, ভূমিহীন নেত্রী মনজু বেগম, বিউটি বেগম, কুলসুম বেগম প্রমুখ। 

বক্তারা বলেন, দশমিনা উপজেলার 

 ৭ নং চরবোরহান ইউনিয়নের  ৯ নং ওয়ার্ডের খাস জমিতে ১৯৯২ সাল থেকে ৩১ বছর যাবৎ চরভূমিতে তিন শতাধিক ভূমিহীন পরিবার ছেলে-মেয়ে-স্ত্রীসহ বাড়ী-ঘর নির্মান করে বসবাস ও চাষাবাদ করে আসছে।উল্লেখিত ওয়ার্ডে বসবাসরত সকল ভূমিহীন পরিবারবর্গের সদস্যদের ভোটার ও খানা আছে। অথচ দশমিনা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা, বাউফল, পটুয়াখালী সদরের প্রভাবশালী কর্তাব্যক্তিরা, স্থানীয় তহশিল অফিস, দশমিনা-গলাচিপার ভূমি অফিস, জেলার ভূমিবণ্টনের সাথে সংশ্লিষ্ট কতিপয়  অসাধু কর্মচারী- কর্মকর্তা ভূয়া ভূমিহীন সেজে অর্থের বিনিময়ে খাসচরে ভূয়া  বন্দোবস্ত করে নেয়ার পায়তারা করছে।

এ ব্যাপারে ভূমিহীনদের অভিযোগের প্রেক্ষিতে সর্বশেষ ২০১৪ -২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন সাহেবের উদ্যোগে ১৭/০৩/২০১৫ ইং দশমিনা উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সাবেক গলাচিপা চর শাহজালাল মৌজার যাছাই - বাছাইকরণের মাধ্যমে  ভুয়াবন্দোবস্ত কেস বাতিলের প্রস্তাব প্রকৃত ভূমিহীনদের তালিকা  করে জেলা কমিটির নিকট পাঠানো হয়। কিন্তু সেই প্রস্তাব আজ পর্যন্ত  আলোর মূখ দেখেনি।  

বক্তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, উত্তর চর শাহজালালে ভূমিহীন পরিবার যারা ঝড়-বন্যা, সিডর, আয়লার মত ঘূর্ণিঝড় উপেক্ষা করে ঘর-বাড়ি করে পরিবার -পরিজন নিয়ে চাষাবাদ ও নদীতে মৎস্য শিকার করে জীবীকা নির্বাহ করে আসছ,  তাদের নামে ভূমিবন্দোবস্ত দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান। 

শেষে কৃষক ফেডারশনের নেতৃবৃন্দ ও ভূমিহীন নেতারা  প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে ১৫৭ জন ভূমিহীন পরিবার সদস্যদের স্বাক্ষরিত ৩ দফা দাবী সম্মিলিত একটি স্মারক লিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ৩ শতাধিক ভূমিহীন নারী- পুরুষ অংশগ্রহন করে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত