নাশকতা মামলায় দৌলতপুরে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের রাতভর অভিযানে নাশকতা মামলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির ৮ নেতা কর্মীক গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে পিয়ার পুর ইউনিয়নের ৪ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি তদন্ত রাকিবুল ইসলাম। তিনি জানান, ২৯/১০/২০২৩ তারিখ রোববার রাতে অভিযান চালিয়ে বিএনপি নেতা কর্মীদের নামে পূর্বের নাশকতা মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কৃতরা হলেন, মাজদিয়াড় গ্রামের মৃত ঈমান সরদারের ছেলে কেরামত সরদার, খলিশাকুন্ডি এলাকার মৃত মহাসিন আলীর ছেলে আজগার আলী, ফিলিপ নগরের মনিরুদ্দিনের ছেলে শিহাব, নূর সরকারের ছেলে জাপান সরকার, পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথ পুর গ্রামের এহসান আলীর ছেলে হায়দার আলী, পোড়া ষোলুয়া গ্রামের নুরুল হকের ছেলে হাফিজুল ইসলাম, মোফাজ্জল হকের ছেলে মহিরুল ইসলাম ও ফকির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।
এবিষয়ে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু বিশেষ সুপারিশ নিয়ে থানায় গেলে পুলিশ তাকে নিরাস করে ফিরিয়ে দেয়।
এদিকে চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, আমার ইউনিয়ন থেকে নাশকতা মামলায় যাদেরকে ধরে নিয়ে গেছে, তাদের মধ্যে একজন দল করে আরেকজন করে না।
অন্যদিকে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলেন, আমার ইউনিয়ন থেকে যে চারজন কে নাশকতা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে তারা চারজনই ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র বিভিন্ন পদের নেতা এবং পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির প্রচার সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জহুরুল করিম বিশ্বাসের একনিষ্ঠ কর্মী তারা।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied