কুষ্টিয়া হাইওয়ে ওসির বক্তব্য নেওয়ার ১৫ মিনিট পর সন্ত্রাসীর ফোন, সাংবাদিকের প্রান নাশের হুমকী
ওপেন হাউজ ডে তে চরম বিতর্কিত সন্ত্রাসীকে পাশে বসিয়ে নিয়ে বৈঠক করেছে ওসি। এই সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক পুলিশের ওসিকে ফোন করে বক্তব্য নেন। ওসির বক্তব্য নেওয়ার মাত্র ১৫ মিনিট পর সন্ত্রাসীর ফোন পান সাংবাদিক। সেই ফোনে সাংবাদিককে গালিগালাজ করে হত্যার হুমকি দেন সাংবাদিককে।
ওই সাংবাদিক মিলন উল্লাহ ইন্ডিপেনডেন্ট টেলিভিশন এর কুষ্টিয়া প্রতিনিধি, কুষ্টিয়া প্রেসক্লাব এবং কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি।
মিলন উল্লাহ বলেন, রবিবার (২৯ অক্টোবর) বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে। একটি অচেনা নাম্বার থেকে মুঠোফোনে কল করে হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামী সন্ত্রাসী মামুন অর রশিদ সাংবাদিককে অকথ্য ভাষায় গালি দেওয়া সহ প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করেন।
এবিষয়ে জিবনের নিরাপত্তা চেয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন মিলন উল্লাহ। জিডিতে উল্লেখ করা হয়, রবিবার দুপুরে সাংবাদিক মিলন উল্লাহ একটি সংবাদের প্রসঙ্গে কুষ্টিয়া হাইওয়ে পুলিশে ওসি লিয়াকত আলীর মুঠোফোনে কল দিয়ে বক্তব্য নেন। বক্তব্য নেওয়ার ১৫ মিনিট পর সন্ত্রাসী মামুন সাংবাদিক মিলন উল্লার মুঠোফোনে কল দিয়ে নিজের পরিচয় বলে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। এতে নিষেধ করলে পরবর্তিতে এবিষয়ে ওসিকে ফোন দিলে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করা হয়। এই ঘটনার পর সাংবাদিক মিলন জিবনের নিরাপত্তাহীনতায় ভুগছে।
মিলন উল্লাহ বলেন, একটি নিউজের বক্তব্য নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলীকে ফোন দেওয়া হয়। ফোনে তার সাথে স্বাভাবিক কথা বলার ১৫ মিনিট পরে একটি অচেনা নাম্বার থেকে মামুন নামের এক চিহ্নিত সন্ত্রাসী আমাকে ফোন দিয়ে জানতে চায় কেন সে ওসিকে ফোন দিয়েছে। এক পর্যায়ে সে গালি দিতে থাকে এবং আমাকে হত্যার হুমকি দেয়। এই ঘটনার বিচার চেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেন তিনি।
এদিকে সাংবাদিক মিলনকে প্রান নাশের হুমকীর প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন। সন্ধায় কুষ্টিয়ার বঙ্গবন্ধু চত্তরের নিজ কার্যালয়ে জরুরী সভার আয়োজন করেন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন । সংগঠনের সভাপতি নিউজ২৪ এর স্টাফ রিপোটার জাহিদুজ্জামানের সভাপত্তিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস, সহ-সভাপতি বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল হক দোলন, দপ্তর সম্পাদক এটিএন বাংলার তুহিন আহাম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনন্দ টিভির ফিরোজ কায়সার, নির্বাহী সদস্য বাংলাভিষনের হাসান আলী, গাজি টেলিভিশনের সোহেল রানা, আরটিভি’র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, যমুনা টিভি’র রুহুল আমিন বাবু সহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
এসময় সাংবাদিক নেতারা এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসী মামুনের গ্রেপ্তার দাবী করেন। দাবী না মানলে কঠোর কর্মসুচির ঘোষনা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।
তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি
বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান
পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি
প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ
শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল
পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা
রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ
মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied