ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মধুপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১১:৫৭
রাজধানীতে রাজনৈতিক কর্মসূচিতে দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা  করেছে।
 
সোমবার(৩০ অক্টোবর) সন্ধ্যায় মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে  এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীন। প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।
 
সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি এস এম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের  সহসভাপতি ভোরের কাগজের প্রতিনিধি অধ্যাপক আব্দুল আজিজ, আজকের পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান, সাবেক সহ- সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
 
বক্তাগণ পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম ভূঁইয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত ও পরিবারের  প্রতি সমবেদনা জানানো হয়। ফিলিস্তিনে ইসরাইলী হামলার নিন্দা এবং  বর্বরতা হামলায় আক্রান্ত ফিলিস্তিনীদের মুক্তি কামনায় করা হয় মোনাজাতে। মোনাজাত পরিচালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। 
কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন (মানবজমিন), কার্যকরি সদস্য লিটন সরকার (সকালের সময়), সদস্য আলকামা শিকদার (বাংলাদেশ বুলেটিন) ছাড়াও  গণমাধ্যমকর্মি কলেজ শিক্ষক নাজিবুল বাশার, লিয়াকত আলী এ সময় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা