ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শপিং ব্যাগে মিলল এলজি-গুলি, ডাকাত গ্রেপ্তার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১১:৫৯
নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে  দেশীয় তৈরী এলজি-গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  
 
গ্রেপ্তার মাসুদুর রহমান ওরফে সজীব (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের  দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।  
 
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার এলাকার একতা ব্রিকস ফিল্ড এর সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  
 
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় রাত্রিকালীন পাহারায় ছিল টহল পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল পার্টির পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি সচল দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে কবিরহাট ও কোম্পানীগঞ্জ থানায় পাঁচটি মামলা রয়েছে।  
 
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

এমএসএম / এমএসএম

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা