ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১২:৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর এলাকার ৩০০ ফুট সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।  এ সময় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সরকার বিরোধী স্লোগান দেন।  বিএনপি ডাকা টানা তিন দিন অবরোধের প্রথম দিনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল আটটার দিকে জলসিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে , একদফা দাবিতে বিএনপির ডাকা সারাদেশে টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির সমর্থিত ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সুলতান মাহমুদ ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা কাঞ্চন ব্রিজ এলাকা থেকে লাঠি সোটা নিয়ে ৩০০ ফুট সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সরকার বিরোধী স্লোগান দিতে দিতে সমু মার্কেট হয়ে জলসিড়ি এলাকায় গিয়ে সড়কে টায়ারে অগ্নি সংযোগ করেন। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এতে সড়কের উভয় দিকের চলাচলরত  যানবাহন বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
 
এ বিষয়ে জেলা পুলিশের বি-সার্কেল আবির হোসেন বলেন, ৩০০ ফিট সড়কে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা নেমে ঝামেলার চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার