আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে টানা তৃতীয় বারের মতো দায়িত্ব পেলেন মামুন
পাইকগাছা কয়রার কৃতি সন্তান এস এম সাইফুল্লাহ্ আল মামুন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে টানা তৃতীয় বারের মতো স্থান দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন সামাজিক ও তার রাজনৈতিক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি দলের গঠনতন্ত্র মোতাবেক দলের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি অনুমোদন করেন। গতকাল ৩০ অক্টোবর বাংলাদেশ আওামী লীগের এই উপ-কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কমিটির সদস্য সচিব বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা পদাধিকার বলে কমিটির সদস্য মনোনীত হয়েছেন। এছাড়াও ৫৭ জনকে সদস্য করে কমিটি অনুমেদন দেওয়া হয়েছে। যে তালিকায় ১ম নামটি এস এম সাইফুল্লাহ আল মামুনের। উল্লেখ্য, ২৪ জন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ প্যানেলও গঠন করা হয়েছে।
সাইফুল্লাহ্ আল মামুন বিগত দুই মেয়াদেও (২০১৬-২০১৯, ২০১৯-২০২২) অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে ছিলন। গত ২০১২ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির টীম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অধীন ‘নির্বাচন সংক্রান্ত লিঁয়াজো ও মনিটরিং উপ-কমিটিরও সদস্য। ছাত্রজীবনে তিনি খুলনা বিএল কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন। উল্লেখ্য তাঁর পিতা সানা ইউনুছুর রহমানের সুযোগ্য নেতৃত্বেই ৮০ ও ৯০ দশকে শক্ত ভিতের উপর দাড়িয়েছিলো কয়রা উপজেলা আওয়ামী লীগ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied