ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নাশকতা পরিকল্পনায় তানোরে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১২:৪৭
রাজশাহী তানোরে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আজ মধ্য রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রাতৈল গ্রামের তাহাসেন আলী (৬৫) ও শাহিনুর রহমান ফেন্সি (৪২), কামারগাঁ উত্তরপাড়া গ্রামের সাইদুর রহমান (৫০) ও মাস্টারপাড়ার একরামুল হক গামু (৩৮), বেলঘরিয়া গ্রামের ইমরান খান কটা (৫৩), ফারুখ শেখ (৫১), গোলাম রাব্বানী কোবা (৪২), শাহিনুর ডায়মন্ড (৪৮), আবু সাইদ (২০), জারজিস আলী (৬৩) ও সাফিউল ইসলাম (২১)।
 
পরে ৪৭ জন বিএনপির নামধারী ও অজ্ঞাতনামা ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে তানোর থানায় নাশকতা ও পরিকল্পনার অভিযোগে মামলা করে এসআই নাজমুল ইসলাম। বিষয়টি বুধবার বিকেলে তানোর থানার ওসি আব্দুর রহিম নিশ্চিত করেছেন।
 
ওসি জানান, বিএনপির হরতালকে কেন্দ্র করে বিদ্যুৎ কেন্দ্র ও সরকারি স্থাপনায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এমন সময় রাতে টহল পুলিশ টের পেয়ে শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
 
এদিকে, রোববার সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল। তবে তানোরে এর তেমন কোনো প্রভাব পড়েনি। ভারী যানবাহন ছাড়াও সবকিছু চলাচল ছিল স্বাভাবিক। আর দোকানপাট ও অফিসপাড়ায় স্বাভাবিক নিয়মে কাজ করতে দেখা গেছে। এরপরও মানুষের জানমালের নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ