ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় জেলা যুবলীগ নেতা আব্দুল আলীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও শোডাউন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১:১৩

বিএনপি’র অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল ও শোডাউন  করেছে শহর যুবলীগ  । কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগ নেতা আব্দুল আলীমের নেতৃত্বে নেতাকর্মীরা দেশব্যাপী বিএনপি’র অগ্নি সন্ত্রাস, সমাবেশের নামে নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষাভ মিছিলে অংশ নেন। বিক্ষাভ সমাবেশে শহর যুবলীগের নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী দল বিএনপি রাজধানী ঢাকাসহ দেশব্যাপী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

বিক্ষাভ সমাবেশে শহর যুবলীগের অন্যতম জনপ্রিয় নেতা আব্দুল আলীম বলেন, আধুনিক কুষ্টিয়ার উন্নয়নের রুপকার বাংলাদেশ আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি’র দিকনির্দেশনায় আমরা শহর যুবলীগ  রাজপথে বিএনপি’র যে কোন ধরনের নৈরাজ্য ও অরাজকতা রোধে মাঠে আছি। সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করলে তার দাঁত ভাঙ্গা জবাব রাজপথে দিবে যুবলীগ। 

বিএনপি-জামায়তের উদ্দেশ্য আব্দুল আলীম আরোও বলেন, এখনও সময় আছে দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন তরান্বিত করতে মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করেন। সাধারণ মানুষের জন্য আপনারা রাজনীতি করলে মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করেন।

সারাদেশের মানুষের কাছে আন্দোলনের নামে বিএনপি’র সন্ত্রাসী কর্মকান্ডের মুখোশ উন্মাচোন হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে। ইতিমধ্যে সে সব উন্নয়ন মানুষের চোখে দৃশ্যমান। এই উন্নয়নে বাঁধা কর্মকান্ডকে বাঁধাগ্রস্থ করতে বিএনপি-জামাত-শিবির বিভিন্ন ভাবে যে ষড়যন্ত্র করছে তা বাস্তবে রুপ দিতে দিবে না যুবলীগ।কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল আলীম আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে বিএনপি হরতালের নামে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চাইছে।

আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, সেটা জনগণের কাছে এই ১৫বছরে পরিস্কার হয়ে গেছে। তাদের মনে রাখা উচিৎ আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগনই তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। বিএনপি-জামাত-শিবিরের যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করতে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সকল নেতাকর্মীদের নিয়ে রাজপতে জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।
অবরোধ বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান লালটু রহমান, যুবলীগ নেতা আপন বাশার, কুষ্টিয়া জেলা কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি লাইজু,কুষ্টিয়া শহর কৃষকলীগের সাবেক যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন,শহর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসেম আলী, বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, বটতৈল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক রনি,আব্দুল্লাহ সহ আরো অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলো

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার