বিএনপির অবরোধ কর্মসুচির বিরুদ্ধে আওয়ামীলীগের প্রতিরোধ শোডাউন
মঙ্গলবার ৩১শে অক্টোবর বেলা ১১ টায় সাভার তালবাগ থেকে বাসস্ট্যান্ডে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের নেতৃত্বে এক প্রতিরোধ কর্মসুচির শোডাউন করে।
বিএনপি আবারও দেশে হরতাল দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছেবলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের তালবাগ থেকে বাসস্টান্ড এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গণসংযোগ ও উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, সারা দেশে বিএনপি জামায়াত আগুন সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষ হত্যা করছে। দেশের মানুষ এই সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী দলকে আর চাই না। মানুষ হত্যাকারীদের জনগন কখনও ক্ষমা করবে না বলেও বলেন তিনি।
এই সময় ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি মাদুস চৌধুরী, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাভার পৌরলীগ নেতা শেখ সাঈদ,ডাঃ শামিম,জাহিদ খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন