ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চাঁদপুরে ঢিলেঢালা ভাবে পালিত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৩:১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সকাল সন্ধ্যা প্রথম দিনের অবরোধ সামান্য কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত ।
মঙ্গলবার সকাল থেকে জেলার কয়েকটি স্থানে দুর্বৃত্তরা  রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ফিকেটিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ও সেগুলোকে পুলিশ অপসারণ করে যানচলাচল স্বাভাবিক রেখেছে। এছাড়াও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

বেলা বাড়ার সাথে সাথে লোকজনের উপস্থিতি বেড়েছে।তবে অন্যান্য দিনের তুলনায়  গাড়ি চলাচল কম দেখা গেছে। শহরের বিভিন্ন মার্কেট  ও দোকানগুলো  খোলা রয়েছে। জেলার স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে।এ পর্যন্ত তেমন কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে অবস্থান কর্মসূচি পালন করছে।তবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি'র সভাপতি আক্তার হোসেন মাঝি সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শহরের বাস স্ট্যান্ড, লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম  জানিয়েছেন, কেউ এই অবরোধকে কেন্দ্র করে যদি কোন ধরনের সহিংসতা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ