ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মান্দায় বিস্ফোরক মামলায় আটক-৭


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৪:৫

 নওগাঁর মান্দায় মারধর ও বিস্ফোরক মামলায় জামায়াত-বিএনপির ৭ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে আ.লীগ নেতার ভাতিজা মেহেদী ইমাম শুভ (৩৫) নামে এক যুবদলের নেতাকে আটক করা হয়েছে। মেহেদী ইমাম শুভ মৈনম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যান্য আটককৃতরা হলেন, চকগোপাল গ্রামের আব্দুল খালেক খাঁনের ছেলে আব্দুল হামিদ দুলাল (৩৫), উপজেলার বড়পই গ্রামের মৃত বাবর আলীর ছেলে আফাজ উদ্দিন (৬৯), ফতেপুর (কালিগাঁও) গ্রামের মৃত ছাবের আলীর ছেলে আব্দুল জব্বার (৬১), দক্ষিণ পারইল গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৫০), চক রামানন্দ গ্রামের আব্দুল কাদেরের ছেলে মামুনুর রশিদ (৩১) ও মদনচক গ্রামের ময়েজ উদ্দিন মোল্লার ছেলে মোহাম্মাদ আলী (৬০)।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মের হক কাজী জানান, মারধর ও বিস্ফোরক উপদানাবলী মামলায় ৭ জনকে আটক করা হয়। একই মামলায় এখন পর্যন্ত মোট ২০ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ