ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৪:৭

চট্টগ্রামের মিরসরাইয়ে আজিম উদ্দিন (৪২) নামে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আজিম জোরারগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি জোরারগঞ্জ  ইউনিয়নের ইমামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে। তাকে আহত অবস্থায়  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজিম উদ্দিনের ভাই নাঈম উদ্দিন জানান, তার ভাইয়ের বারইয়ারহাট পৌরসভার মেহেদী নগর এলাকায় মুরগির খামার আছে। খামারে ছোট বাচ্চা তোলায় রাতে তিনি সেখানে ছিলেন। খামারের সামনে রাখা মোটরসাইকেল চুরির সময় তিনি বাধা দেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।  পরবর্তীতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজনৈতিক কারণে তার ভাইয়ের ওপর হামলা করা হয়েছে।

এদিকে আজিম উদ্দিনের ওপর হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তি দাবি করে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, আমার ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিমকে কুপিয়েছে সন্ত্রাসীরা। আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো তার ওপর হামলাকারীদের খুঁজে বের করে যেন শাস্তির আওতায় আনা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, কুপিয়ে জখম করার ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত