ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে পাকা ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৪:৮

পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে  পাকা ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ ওঠেছে  চট্টগ্রামের সাতকানিয়ায়।এই ঘটনায় ভুক্তভোগী বাড়িওয়ালা মৃত আবুল হোসেনের ছেলে মো: আলী আজ মঙ্গলবার দুপুরে সাতকানিয়ার কেরানীহাটে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার দাবী করেছেন।

সংবাদ সম্মেলনে মো:আলী বলেন গত সোমবার বিকালে সাতকানিয়ার কেঁওচিয়ার ৮নং ওয়ার্ডের ডেলিপাড়া এলাকার মৃত হরম আলীর পুত্র নবী হোসেনও একই এলাকার মহিউদদীনসহ অন্তত ৮/১০জন চাঁদার দাবীতে ৫০বছরের পুরনো ভবন প্রকাশ্যে ভাংচুর চালায়,পরে ভুক্তভোগী মো:আলী সাতকানিয়া থানায় খবর দিলে পুলিশ এসে তার বাড়িটি রক্ষা করলেও ততক্ষণে অন্তত ৪/৫লক্ষটাকার ক্ষতিসাধন করে ফেলেন।

মো:আলী সংবাদ সম্মেলনে  আরো বলেন -আমি এই ঘটনায় মহিউদদীনও নবী হোসেনদের বিরুদ্ধে চাঁদাবাজির একটা মামলা করব।

তারা আমার থেকে জায়গা পাবে বলে মানুষকে বলে বেড়ায় আবার তারা টাকাও খুঁজে, মূলত তারা আমার থেকে টাকা দাবী করে।

এদিকে বিল্ডিং ভাংচুরের সময় সাতকানিয়া থানা থেকে ঘটনাস্থলে যাওয়া এএসআই মহিউদদীন বলেন,হ্যাঁ আমি ঘটনাস্থলে গেছি 
তবে যতটুকু শুনছি স্থানীয়ভাবে ইউপি সদস্যসহ নবী হোসেন আর মো:আলীরা একটা আপোষ মিমাংসা করছিল তবে তারা যে ভাবে ভাংচুর করছে ভবনে বলে বেড়াচ্ছে প্রকৃত পক্ষে বিষয়টা এরকম নয়।

এদিকে ইউপি সদস্য সাহাব মিয়া বলেন আমরা বিল্ডিং ভাঙ্গার জন্য কোন চুক্তি কিংবা পরামর্শ করিনি,ওই ক্ষমতা আমাদের নেই।

কেউ যদি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানায় তাহলে তা মিথ্যা এরকম কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। 
এদিকে অভিযুক্ত নবী হোসেন বলেন,সামাজিক ভাবে ভাংগার  সিদ্ধান্ত হয়েছে পরিমাপ করে,তিনি আরো বলেন আমার ভাতিজা আলীর ছেলে যিনি বিদেশ থাকেন সেও বলছে আমরা বাড়ি করার সময় তা করার জন্য।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত