ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাউবি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৪:১৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের একমাত্র উন্মুক্ত দূরশিক্ষণ বিশ্ববিদ্যালয় পালিত হয় ৩১'তম  প্রতিষ্ঠা বার্ষিকী। গাজীপুরে বাউবি’র মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার উৎসবমুখুর পরিবেশে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বাউবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন। এরআগে উপাচার্যের নেতৃত্বে বাউবি’র ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্যে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শান্তির প্রতীক সাদা পায়রা নীল আকাশে অবমুক্ত করা হয়।

এই সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, বাউবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আব্দুস সাত্তার, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কেএম রেজানুর রহমান, সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান, ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বাউবি’র সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে অনুরুপ কর্মসূচীর মাধ্যমে ৩১'তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা