বশেমুরকৃবি'তে কৃষিতে উচ্চতর ডিগ্রী ও গবেষণার বিষয়ে কানাডা প্রতিনিধিদলের সাথে মতবিনিময়
গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) কানাডা এবং প্রেইরি এগ্রিকালচারাল মেশিনারী ইনস্টিটিউট (পামি) কানাডা -এর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) একাডেমিক কাউন্সিল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সঞ্চালনা করেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, বঙ্গবন্ধু চেয়ার এন্ড্রু শার্প, বঙ্গবন্ধু লিংক চেয়ার ড. আশুতোষ সরকার। এ অনুষ্ঠানে এগ্রোপ্রসেসিং বিভাগের প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান এবং পামি-র প্রকৌশলী গ্যারি অ্যালেন বার্গেন অনুষ্ঠানে চলমান প্রকল্প ডেভেলপমেন্ট অফ এ লো-টেম্পারেচার প্যাডি ড্রাইং/স্টোরেজ সিস্টেম এর অগ্রগতি উপস্থাপন করেন। এছাড়া এক্সেলারেটেড ব্রিডিং প্রোগ্রাম এর বাস্তাবায়নে সহযোগিতা বৃদ্ধি ও অত্র বিশ্ববিদ্যালয় এবং কানাডার সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয় যৌথ এমএস ও পিএইচডি ডিগ্রী প্রদান বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রতিনিধি দল এসকল বিষয় নিয়ে একমত প্রকাশ করেন। ভাইস-চ্যান্সেলর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করায় কানাডা প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডীন, পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড