শান্তিগঞ্জ দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ
বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার আক্তারপাড়া বাজারে অনুষ্ঠিত এই শান্তি সমাবেশে দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু খালেদ চৌধুরী রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, ননী গোপাল দাস, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল আহমেদ, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুজিবুর রহমান রিপন ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: শাহীন আলম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজ বোধন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জবর আলী, দরগাপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া, ৫ নং ওয়ার্ড সভাপতি জুনু মিয়া, ইউপি সদস্য সুমন মিয়া, সুজন মিয়া, আবুল হাসনাতসহ প্রমুখ। সমাবেশের পর বিএনপির অবরোধ বিরোধী একটি মিছিল স্লোগানে স্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত