ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে সড়ক ফাঁকা অবরোধের প্রভাব নেই


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৪:৫৪

সারাদেশে বিএনপি জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের প্রভাব পড়েনি বাঁশখালীতে তবে সকাল থেকে প্রধান সড়ক ফাঁকা অবস্থা বিরাজ করছে।

৩১ অক্টোবর (মঙ্গলবার) দেশব্যাপী টানা তিনদিনের অবরোধের কোনো প্রভাব চট্টগ্রামের বাঁশখালীতে পড়েনি, তবে সড়কে মাঝে মধ্যে কিছু সিএনজি চালিত অটোরিকশা ছাড়া দূরপাল্লার বাস, ট্রাকসহ কোনো ধরনের যানবাহনের দেখাও মেলেনি। এতে সকল থেকেই প্রধান সড়ক একধরনের ফাঁকা অবস্থা বিরাজ করছে। তবে বিকেল সাড়ে ৩ টার দিকে সিএনজি অটোরিকশা চলাচল ক্রমান্বয়ে বাড়তে দেখা গেছে।


এদিকে বিএনপি -জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে সরকার দলীয় নেতা-কর্মীরা পৌর সদরে মিছিল করতে দেখা গেলেও অবরোধের পক্ষে কোন ধরনের মিছিল -সমাবেশ করতে দেখা যায়নি।
বিএনপি নেতা মেশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, অবরোধ চলছে, সকাল থেকে যানচলাচল বন্ধ থাকায় যে বাঁশখালীর প্রধান সড়ক ফাঁকা বিরাজ করছে, এই দৃশ্যতো সাংবাদিক ভাইয়েরা অবশ্যই দেখতে পাচ্ছেন।

অবরোধ আতংকে সড়কে সাধারণ যাতায়াতকারী ছিলো অন্যদিনের তুলনায় একেবারেই কম। এছাড়াও অন্যান্য দিনে বাঁশখালীর প্রধান সড়কের চাঁদপুর, গুনাগরী, পৌরসভার মিয়ার বাজার, উপজেলা জলদি সদর, টাইমবাজার, চাম্বল, নাপোড়াসহ বিভিন্ন স্পটে তীব্র যানজটের দৃশ্য দেখা যেতো। কিন্তু মঙ্গলবার সকাল থেকে ওইসব স্পট ঘুরে কোন ধরনের যানজটের দৃশ্য দেখা যায়নি। বাস চলাচল একেবারেই বন্ধ রয়েছে, ট্রাক ও মালবাহী কোন যানবাহনও এই সড়কে চলাচল করতে দেখা যায়নি।

কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বলে জানা যায়, অবরোধ আতংকতো আছেই, তবুও গাড়ির কিস্তি থাকার কারণে সড়কে গাড়ী নিয়ে বের হয়েছি, কিন্তু আজকে সড়কে যাত্রী না থাকায় কোন ইনকাম হয়নি।

এবিষয়ে বাঁশখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভাই এই বিষয় নিয়ে আমি এখন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আছি, কি সিদ্ধান্ত হয় সেটা আমি পরে জানাচ্ছি বলে মোবাইল সংযোগ কেটে দেন তিনি।

বাঁশখালী সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সবুর বলেন, বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় একটু কম। হরতাল অবরোধের কোনো প্রভাব বাঁশখালীতে পড়েনাই বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির