সাভারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মঙ্গলবার ৩১ শে অক্টোবর সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন করা হয়।
২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে (উফশী) জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক /কিষাণীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনে গত ১১ ই অক্টোবর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক আলোচনা হয়। অদ্য অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শারমিন সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান)ঢাকা এর কৃষিবিদ নাজিয়াত আহমেদ,সমবায় অফিসার মোঃ রুহুল আমিন, সমাজসেবা অফিসার শিবলীজ্জামান সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রান্তিক কৃষকবৃন্দ।উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে মোট ১৫৩০ জনের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন