দর্শনা শৈলমারী গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে ঘুকে গ্যাড়াকলে প্রতিবেশী জাহিদুল
গভীর রাতে দর্শনা শৈলমারী গ্রামের মুদি দোকান ব্যাবসায়ী জাহিদুল ইসলাম (৩৫) প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে পড়েছে গ্যাড়াকলে। বেরসিক জনতার হাতে ধরা খেয়ে উত্তম মাধ্যম শেষে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। উভয় পক্ষের জোর তদবিরে জুটিকে অভিভাবকের জিম্মায় মিলেছে মুক্তি। ঘটনাটি নিয়ে এলাকায় টকঅফদা ভিলেজে পরিণত হয়েছে। জানাগেছে, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের শৈলমারী গ্রামের মসজিদ পাড়ার নুর ইসলামের ছেলে প্রবাসী আশরাফুল আলমের স্ত্রী ২ সন্তানের জননী সাবিনা খাতুন(৩৮) প্রেমজ সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের প্রতিবেশী ছায়েম মোল্লার ছেলে ২ সন্তানের জনক জাহিদুল ইসলামের সাথে। এ প্রেমজ সম্পর্কের সূত্রধরে সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে সাবিনার ঘরে রঙ্গনিলায় মক্ত অবস্থায় বেরশিক জনতার হাতে,নাতে ধরা পড়ে ২ সন্তানের জননী সাবিনা খাতুন (৩৮) ও ২ সন্তানের জনক জাহিদুল ইসলাম (৩৫)। পরে তাদেরকে ঘরের ভিতর আটকিয়ে রেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বেগমপুর ক্যাম্প পুলিশ পৌছে তাদেরকে নিয়ে দেওয়া হয় দর্শনা থানা হেফাজতে। পরদিন সকাল থেকে উভয় পক্ষের লোকজন পুলিশের সাথে শুরু হয় বিভিন্ন তদবীর। এক পর্যায়ে পুলিশ তাদেরকে উভয় পরিবারের জিম্মায় মুক্ত হয়। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে টক অব দ্যা ভিলেজে পরিনত হয়েছে। এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমমার সাহা বলেন, তাদের সাথে পরকিয়া বা অনৈতিক কর্মকান্ডের কোন সত্যতা পাওয়া যায়নি। সাবিনার স্বামীর সাথে কথা বলে সকল কিছু যাচাইয়ের পর তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। এদিকে সাবিনার চাচাতো দেবর সোহেল জানান ভিন্ন কথা তিনি বলেন আমি আমার ভায়ের কাছে ফোন দিয়েছিলাম আমার ভাই আমাকে বলেছে যে যেহেতু দুইটা ছোট বাচ্চা আছে সেহেতু থানা থেকে ছাড়িয়ে তার বাবা মায়ের কাছে দিয়ে দাও। সেজন্য আমরা বিষয়টি আর না বাড়িয়ে ভায়ের কথা মতো তাকে ছাড়িয়ে তার বাবা মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন