লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে চোরাকারবারীদের সাথে বিজিবির সংঘর্ষ: বিজিবিসহ আহত ২
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিজিবির সাথে গরু চোরাকারবারিদের সংঘর্ষে নায়েক মোহিবুল্লাহ নামের একজন বিজিবি সদস্যসহ ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১অক্টোবর) সন্ধ্যায় বুড়িরহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের খান্ডোরচওড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গোড়ল ইউনিয়নের সীমান্ত দিয়ে পার হয়ে আসা ভারতীয় গরু নিয়ে চোরাকারবারির একটি দল খান্ডোরচওড়া হয়ে শিয়ালখোওয়ার দিকে যাচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে বুড়িরহাট বিওপির ০১টি টহলদল সীমান্ত পিলার ৯১৮ হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যান্তরে খান্ডোরচওড়া এলাকায় গরু ও চোরাকারবারিদের ধরতে অভিযান চালিয়ে ভারতীয় ১০টি গরু আটক করে। পরে আটককৃত গরু ছিনিয়ে নিতে চোরাকারবারিরা বিজিবির উপর হামলা করে। এতে চোরাকারবারিদের লাঠির আঘাতে বিজিবি সদস্য নায়েক মোঃ মোহিবুল্লাহ আহত হয়। পরিস্থিতির অবনতি হলে টহলদল আত্মরক্ষার্থে রাইফেলের ৩০ রাউন্ড এবং এসএমজির ০৮ রাউন্ডসহ মোট ৩৮ রাউন্ড ফাঁকা ফায়ার করলে চোরাকারিরা পালিয়ে যায়। এসময় স্থানীয় বাসিন্দা সাদেকুল ইসলামের ছেলে পারভেজ হোসেন পাবেল নামের একজন আহত হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্যরা পৌঁছালে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে আসে।
গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, বিজিবির সাথে চোরাকারবারীদের সংঘর্ষে একজন বিজিবি সদস্য ও স্থানীয় একজনের আহত হওয়ার কথা শুনেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বুড়িরহাট বিওপি কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খান্ডোরচওড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ টি ভারতীয় গরু আটক করলে চোরাকারবারিরা গরু ছিনিয়ে নিতে বিজিবি সদস্যদের উপর হামলা করে। এতে একজন বিজিবি সদস্য আহত হয়। পরে আত্মরক্ষার্থে বিজিবি ৩৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। বিজিবির উপর চোরাকারবারীদের হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
Link Copied