রাতেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব
আজ (সোমবার) শেষ হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। এ ম্যাচ খেলে প্রায় দুই সপ্তাহের মতো ছুটি পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই ছুটি কাটাতে পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, অজিদের বিপক্ষে ম্যাচ শেষ করে আজ সোমবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা করবেন টাইগার অলরাউন্ডার। কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়বেন সাকিব।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে স্থায়ীভাবে বসবাস সাকিবের। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তান সেখানেই থাকেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করায় আসা-যাওয়ার মধ্যে থাকেন সাকিব।
কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মাঝে পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখান থেকে সরাসরি যোগ দেন জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে। জিম্বাবুয়ে সফর শেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসেন দলের সঙ্গে। এই সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে যাচ্ছেন সাকিব।
সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখবে। সেদিন থেকে শুরু হবে বাংলাদেশের দলেরও কোয়ারেন্টাইন প্রক্রিয়া। এই সিরিজে অংশ নিতে তার আগেই ছুটি কাটিয়ে দেশে ফিরে আসবেন সাকিব। বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো