ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাভারে বাসে আগুন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ১১:৫০

সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার সাভারের বলিয়াপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাড়ির সব কটি আসনসহ যন্ত্রাংশ পুড়ে গেছে। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে মধুমতী মডেল টাউনের সামনে পার্ক করা ছিল দূরপাল্লার একটি বাস। সেই বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। 

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মো. নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুতই আগুন নেভানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ