মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
মায়ের সাথে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয় মিমের (১৪)। ঝগড়ার একপর্যায়ে তার মাকে গালি দেয় সে। তখন তার মা শামসুন্নার রেগে গিয়ে একটা থাপ্পর মারে। এর পরই মায়ের সাথে অভিমান করে তার রুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার মা ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি শুরু করে। কিন্তু দরজা না খোলায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার মা শামসুন্নাহার। ভিতরে গিয়েই দেখতে পান তার মেয়ে গলায় ওরনা পেচিয়ে ফাঁস দিয়ে ধরনার সাথে ঝুলে আছে। তাৎক্ষণিক তার মা ওড়না কেটে নিচে নামিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে কোনাবাড়ী থানাধীন পূর্ব আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিম নওগাঁ জেলার পোরসা থানার কোচন্না গ্রামের মাইনুল ইসলামের মেয়ে। সে তার বাবা মার সাথে আমবাগ পূর্ব পাড়া বদরুল আলম বাদল এর বাসায় ভাড়া থাকতো।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন জানান, মায়ের সাথে বিস্কুট খাওয়াকে কেন্দ্র করে অভিমানে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied