ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যুবকরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে: জেলা প্রসাশক


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ২:৪৪

নোয়াখালীতে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বেগমগঞ্জের গাবুয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র মৎস প্রশিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইসহাক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়াখালী সহকারী পুলিশ সুপার বিজয়া সেন।

বক্তব্যে অতিথিরা বলেন, যুবকরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করবে। তারা সব সময় সব কাজে এগিয়ে আছে। তাদের এ অদম্য সাহসী কাজে সহযোগিতা করাই যুব অধিদপ্তরের কাজ। 

যুবকরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সমাজের উন্নয়ন  কাজ করবে তাতে রাস্ট্র এগিয়ে যাবে। তাদেরকে সব ধরনের সহযোগিতা এই সরকার দিচ্ছে। নোয়াখালীর যারা জাতীয় যুব পুরুষ্কার পেয়েছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে ১০টি সংগঠন ও ৪ জন আত্নকর্মীকে ক্রেস্ট প্রদান ও নোয়াখালী থেকে জাতীয় যুব পুরুষ্কার প্রাপ্ত ২০২১ সালের মিজানুর রহমান সুমন, ২০২২ জাকির হোসেন কে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া ৪ জন কে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক প্রশিক্ষনার্থীর মাঝে হস্তান্তর করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান। নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর এ.কে.এম ফজলুর রহমান সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ