ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে জাতীয় যুব দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ২:৪৮

‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালীর কবিরহাটে জাতীয়  যুব দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কবিরহাট, নোয়াখালীর আয়োজনে বুধবার (০১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে এক র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রাক শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  জাহিদ হোসেন।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কবিরহাট, নোয়াখালীর অফিস সহকারী শহিদ উল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শুব্রত রায়, সমাজ সেবা কর্মকর্তা হাফিজুর রহমান, সাংবাদিক রেজাউল করিম, নুর আলম বিপ্লব, মোঃ সেলিম, উদ্যোক্তা আকবর হোসেন, নুর নবী উজ্জ্বল,  আব্দুল্লাহ আল রায়হান, শিরিন আক্তার প্রমূখ।

আলোচনা সভা শেষে যুব পুরস্কার প্রদান, যুব ঋণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। যুব কর্মকাণ্ডে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯টি যুব সংগঠনকে ক্রেষ্ট প্রদান, আত্ন কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে ১৭ জনকে ৯লাখ ৭০ হাজার টাকা ঋণ প্রদান, দুটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ ও ৫ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ সনদ দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

‎সাভারে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, এমপি বাবুর নেতৃত্বে জনতার ঢল

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট মানুষ গড়ার কারিগর শিক্ষাবিদ এস. কে.দত্ত অনুপ

ঐক্যের বার্তা ও বর্ণাঢ্য র‍্যালিতে লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা