ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন দিলো পিকেটাররা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ২:৫৪
সিরাজগঞ্জের রায়গঞ্জে গম বোঝাই  ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারী  পিকেটাররা। মঙ্গলবার রাত পৌণে ৯ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইলের অদূরে তবারিপাড়ায় এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। স্থানীয়রা জানায়, অবরোধকারীরা ট্রাকটির গতিরোধ করে ড্রাইভার ও হেলপারকে টেনে হিঁছড়ে নামিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্সের জোয়ানরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গমসহ ট্রাক উদ্ধার করে থানা পুলিশ। ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-৬০০১) ঢাকা হতে নওগাঁ জেলার উদ্দেশ্যে যাচ্ছিলো।রায়গঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আসিকুর রহমান জানান, তিনি রাত ৮ টা ৩৫ মিনিটে খবর পেয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে বাহিনীসহ গিয়ে প্রায় আধা ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায় বলে তিনি জানান। 
 
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অগ্নি সংযোগকারী দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ট্রাকটি গমসহ থানা হেফাজতে আছে। অভিযোগ পেলে মামলা করা হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের