রূপগঞ্জে হাইওয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ
সারাদেশে বিএনপি ও জামাতের ডাকা টানা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ কর্মসূচী পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল ৭ টার দিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর পক্ষে এশিয়ান বাইপাস সড়কের উপজেলার লালমাটি এলাকায় নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মশিউর রহমান রনি, হাজ্বী সেলিম, প্রিন্স, মাসুম বিল্লাহ, শফিকুল ইসলাম ভুইয়া, রফিক, জিন্নত আলী, অ্যাড, আলম, অ্যাড. সাত্তার, রফিক ভুইয়া, শাকিল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান, ইসমাইল, মামুন, আসাদ ফকির, রুবেল প্রমূখ।
এসময় বিএনপি নেতাকর্মীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের উভয়দিকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে থানা পুলিশ পৌছাঁলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied