রাজবাড়ী থানায় মামলা দায়ের করতে টাকা পয়ঁসা লাগবে না
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বুধবার দুপুরে কমিউনিটি পুলিশের সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রাজবাড়ী থানার নবগত ওসি ইফতেখারুল আলম প্রধান। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোয়ালন্দ মোড়ে বটতলায় কমিউনিটি পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে তিনি আইন-শৃঙ্খলার উন্নতির জন্য সকলের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন কোন মামলা থানায় দায়ের করতে টাকা পয়ঁসা লাগবে না। এলাকার দালাল ধরে ওসির সাথে দেখা করতে হবে না। ওসির দরজা সকলের জন্য সর্বক্ষনিক খোলা থাকবে। রাজবাড়ী থানা এলাকায় মাদক মুক্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, গ্রেফতারে পুলিশকে সহযোগীতার জন্য সকলকে আহব্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, শ্রমিক নেতা মোঃ খালেক সরকার, আওয়ামী লীগ নেতা মোঃ শহিদ খা, স্থানীয় ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার দাস, সাধারণ সম্পাদক আঃ রহমান খান মনো প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান। বক্তব্যে আওয়ামী লীগ নেতা মোঃ ফজলুল হক বলেন- বিএনপি ও জামাত শিবিরের অত্যাচার জনগন এখনো ভুলেনি। গোয়ালন্দ মোড় এলাকার যে-কোন অপশক্তি তৎপরতা কঠোর হস্তে দমন করা হবে। ওসি ইফতেখারুল আলম প্রধান বলেন- কেউ কারো সাথে শত্রুতা মূলক ভাবে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করলে পুলিশের তদন্তে সঠিক ঘটনা জানা যাবে। কেউ মিথ্যা অভিযোগে পুলিশের হয়রানি শিকার হবে না।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন