গুইমারায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমের ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ।
বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে কৃষি অফিসের উদ্যোগে এ কৃষি উপকরণগুলো বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজীব চন্দ্র কর, উপজেলার কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদামের জন্য ৪ হাজার ২৯০ জনকে বীজ ও সার প্রদান করবে কৃষি বিভাগ। এর মধ্যে গুইমারা উপজেলায় ৩৩০ জন কৃষককে প্রণোদনা প্রদান করা হয়। এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা