ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ১:৪৭
গাইবান্ধার ফুলছড়িতে ৮টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খবিরিয়া আলীম মাদ্রাসার বারান্দা হইতে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রজব আলী।
 
ওসি জানান, বুধবার রাতে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কে বা কারা ওই মাদ্রাসায় কিছু বিস্ফোরক দ্রব্যসহ লাঠিসোটা স্তুপ করে রেখেছে। খবর পেয়ে মাদ্রাসার বারান্দা থেকে ৮টি ককটেল ও ৬টি তাজা পেট্রোল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করা হয়। এসময় আশেপাশে লোকজনের উপস্থিতি থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অপরাধীরা গা ঢাকা দেয়।
 
তিনি আরো বলেন, এব্যাপারে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোথায় থেকে আসলো এসব বিষফোরক দ্রব্য ও লাঠিসোটা, কি কারনে আনা হয়েছে এসব এবং কারা এর সাথে জড়িত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে ।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা