মানিকগঞ্জে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জের দৌলতপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় সমেজান (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে একটি ঘরসহ সকল আসবাসপত্র পুড়ে গেছে। এতে ৩ থেকে ৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
১ নভেম্বর বুধবার বিকেল ৫টার দিকে দৌলতপুর উপজেলার জোন্তা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে নিহতের ছেলে সুমন জানান, আমার বাবা ঢাকায় ভ্যান চালায়। আমি ও মা বাড়িতে থাকি। আজ বিকেলে খেলতে যাওয়ার পর বাড়িতে আগুন ধরার সংবাদ পেয়ে এসে দেখি পুরো ঘরে আগুন ধরে গেছে ও মা ঘরের ভিতরে আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিভাতে নিভাতে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে আটকে মায়ের মৃত্যু হয়েছে।
দৌলতপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে একজন গৃহবধূ ঘরে আটকা পড়ে মারা গেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলা হলেও কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করা হবে ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied