ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অবৈধ বালু উত্তোলন, ৯৯৯ কল; পথে পেলেন ভারতীয় চিনি


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৩:২৩

চিনির মূল্য বৃদ্ধি পাওয়ায় অবৈধ পথে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সীমান্ত দিয়ে আসছে ভারতীয় চিনি। ইতিমধ্যে ভারতীয় চিনিতে সয়লাব কলমাকান্দা। চিনি চোরাচালানে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন।  গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৯৯ বস্তা (২৪,৯৫০ কেজি) চিনি জব্দ করেছে ইউএনও আসাদুজ্জামান। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুরের বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বুধবার দিনগত রাতে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে এ বিষয়টি জানান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে অভিযানে করতে রওনা দেন ইউএনও। পথের মধ্যে বেতুয়া বাজার এলাকায় পৌঁছা মাত্রই একটি পরিত্যক্ত ঘরে ভারতীয় চিনি মজুদ করতে দেখতে পান ইউএনও। সেখানে অভিযান চালিয়ে চিনি ভর্তি একটি পিকআপ ভ্যানসহ ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পরে রাত সাড়ে ৪টার দিকে জব্দকৃত চিনি ও পিকআপ ভ্যানটি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, ভারত থেকে অবৈধ পথে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি এনে বেতুয়া বাজারের একটি পরিত্যক্ত ঘরে মজুদ করা হচ্ছে। দেখতে পেয়ে সেখানে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেলে গাড়ী চালকসহ চোরাকারবারিরা দ্রুত সটকে পড়েন। পরে সেখান থেকে একটি পিকআপ ভ্যানসহ ৪৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাছাড়া নাজিরপুরের বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে ৯৯৯ থেকে এমন খবর আসে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ সরঞ্জামাদি ভেঙে দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ